উদ্ধার হলো একটি বিশাল সাইজের গোখরো সাপ
দি নিউজ লায়ন ; নদিয়া ফুলিয়া তালতলা পাড়া এলাকার বাসিন্দা প্রণব দাস এর বাড়ি থেকে উদ্ধার হলো একটি বিশাল সাইজের গোখরো সাপ। এই প্রসঙ্গে প্রণব বাবু বলেন, মঙ্গলবার হঠাৎই তার বাড়িতে গোখরো সাপ ঢুকে পড়ে লক্ষ্য করে তার ছেলে। এই গোখরো সাপ কে দেখে আতঙ্কে ছিল গোটা পরিবার।
তড়িঘড়ি বনদপ্তর কে জানানো হয়। বনদপ্তর এর নির্দেশে শান্তিপুরের বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহা ঘটনাস্থলে গিয়ে সাপ উদ্ধার করে। এ বিষয়ে অনুপম সাহা বলেন আমি বনদপ্তর এর নির্দেশে প্রণব দাস এর বাড়ি থেকে গোখরো সাপটি উদ্ধার করি, এখন সাপটিকে বনদপ্তর এর হাতে তুলে দেওয়া হচ্ছে।

Post a Comment